April 6, 2026, 6:04 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের গরু চুরি করে পালানোর সময় ট্রাক উল্টে এক চোর নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের মেলান্দহে গরু ও মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় গরু ও মহিষ ভর্তি ট্রাক উল্টে এক চোর নিহত ও আরও দুই চোর আহত হয়েছে। ৪ ডিসেম্বর সোমবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেঘারবাড়ি এলাকায় এঘটনা ঘটে।

নিহত চোরের নাম হাবিবুর রহমান (৪৫)। সে জেলার বকশিগঞ্জ উপজেলার নতুন টুপকার এলাকার আব্দুল হক এর ছেলে। আহত অন্য দুই সদস্য হলো, শেরপুর জেলার কসবা মোল্লাপাড়া ৮নং ওয়ার্ডের মৃত তারা মিয়ার ছেলে নাছির আহমেদ (২৮) ও একই জেলার শ্রীবর্দী বালিয়াচন্ডি এলাকার চান মিয়ার ছেলে উকিল মিয়া (২৬)।

এলাকাবাসী জানান, চোরাই গরু ও মহিষ নিয়ে দেওয়ানগঞ্জ থেকে জামালপুরের দিকে যাওয়ার মেলান্দহ উপজেলার মেঘারবাড়ী মোড়ে এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ট্রাকটি কাঠাল গাছে ধাক্কা দিয়ে একটি ঘরে ঢুকে উল্টে গেলে হাবিবুর রহমান (৪৫) নামে এক চোর ঘটনাস্থলেই মারা যায় ও আরও দুইজন আহত হয়। সাথে থাকা আরও ৮-১০ জন চোর পালিয়ে যায়৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ও আহত দুইজনকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠায়।

মহিষের মালিক ইসলামপুর উপজেলার শশারিয়াবাড়ি পূর্বপাড়া এলাকার গাদু শেখের ছেলে বাবুল মিয়া (৪৮) জানান, ‘সকালে ঘুম থেলে গোয়াল ঘরে গিয়ে দেখি আমার মহিষ দুটি নাই। পরে খবর পেয়ে মেলান্দহে এসে মহিষ দুটি সকাক্ত করি’।

অপর গরুর মালিক মেলান্দহ উপজেলার পাচুরপাড়া এলাকার আব্দুল হানিফের ছেলে আব্দুল্লাহ (৩২) জানান, ‘রাত ৩টার দিকে আমার গোয়াল ঘর থেকে ৪টি গরু হারিয়ে যায়। রাতে খোজাখুজি করি। পরে খবর পেয়ে সেখান থেকে আমার গরু গুলো সনাক্ত করি’।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাক দিয়ে গরু ও মহিষ চুরি করে পালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক চোর নিহত ও আরও দুইজন আহত হয়েছে। আহতরা জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page