March 27, 2026, 3:52 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের সাংবাদিকদের সংবাদ লিখতে নিতে হবে ওসির অনুমতি !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সাংবাদিকদের সাথে অশালীন আচরণের অভিযোগ উঠেছে জামালপুরের বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলামের বিরুদ্ধে।

রোববার (২৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বকশীগঞ্জে একটি ডাকাতির ঘটনায় বক্তব্য নিতে থানায় গেলে সাংবাদিকদের সাথে ওসি অশালীন আচরণ করেন। এক পর্যায়ে সাংবাদিকদের থানা থেকে বের হয়ে যেতে বলেন। হঠাৎ তার এমন আচরণে হতভম্ব হয়ে পড়েন উপস্থিত সাংবাদিকরা।

ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘সংবাদ লিখতে হলে ওসির অনুমতি নিতে হবে। আমি আপনাদের সাথে কথা বলতে রাজি না। আপানারা থানা থেকে বের হয়ে যান। আপনাদের আমি কোনও বক্তব্য দেবো না। যা পারেন করেন।’

এক পর্যায়ে ওসি তরিকুল ইসলাম দেখে নেওয়ার হুমকি দেন বলে জানিয়েছেন সাংবাদিকরা। এ সময় বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ইত্তেফাক সাংবাদিক এম শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক কালের কণ্ঠের সাংবাদিক আবদুল লতিফ লায়ন, যুগান্তর সাংবাদিক সরওয়ার জামান রতন, তৃতীয় মাত্রার সাংবাদিক সরকার আবদুর রাজ্জাক, সমকাল সাংবাদিক মাসুদ উল হাসান, ভোরের দর্পণের সাংবাদিক মতিন রহমান, দেশের কণ্ঠের সাংবাদিক এম এ ছালাম মাহমুদ ও আজকের বসন্ধুরার সাংবাদিক মোহাম্মদ আসাদ উপস্থিত ছিলেন।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ সভা করেছে বকশীগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা। সভায় ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিক এম শাহীন আল আমীন, আবদুল লতিফ লায়ন, সরকার আবদুর রাজ্জাক, সরওয়ার জামান রতন, আশরাফুল হায়দার, মাসুদ উল হাসান, এইচ এম মূসা আলী, গোলাম রব্বানী নাদিম, মতিন রহমান, এম এ ছালাম মাহমুদ, একে এম নুর আলম নয়ন, এমদাদুল হক লালন, আল মুজাহিদ বাবু, রাশেদুজ্জামান রনি, মোহাম্মদ আসাদ, আলমাছ আলী প্রমুখ। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছেন সাংবাদিকরা।

এ ব্যাপারে জানতে চাইলে দেওয়ানগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল বলেন, একজন সরকারি কর্মকর্তা শুধু সাংবাদিক কেনো সাধারণ মানুষের সাথেও অসদাচরণ করতে পারেন না। বিষয়টি আমি দেখবো।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহীনা বেগমের বাসায় শনিবার দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে একটি ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল বাসার সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ২০ লাখ টাকা, ১২০ ভরি স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page