March 26, 2026, 7:36 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা ; চেয়ারম্যানসহ ৬ আসামির জামিন নামঞ্জুর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবুসহ ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে চতুর্থ বারের মতো আসামিদের জামিন নামঞ্জুর হলো।

রোববার (২৭ আগস্ট) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুলতান মাহমুদ শুনানি শেষে এই আদেশ দেন।

জামিনের আবেদন করেন- মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান, জাকিরুল ইসলাম, রেজাউল করিম, গাজী শামীম, ও আসলাম মিয়া।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইউসূফ আলী বলেন, সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় কারাগারে থাকা ১৬ আসামির মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলমসহ ৬ আসামি জামিনের আবেদন করে। আজ আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক বাদী ও বিবাদীপক্ষের আইনজীবীদের শুনানি শেষে ওই ৬ জনের জামিন আবেদন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০ থেকে ১২ জন সাংবাদিক নাদিমের ওপর হামলা করেন। এ সময় নাদিমের মাথায় ইট দিয়ে আঘাত করেন চেয়ারম্যানের ছেলে রিফাত। পরদিন চিকিৎসাধীন অবস্থায় নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে এবং আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page