October 4, 2026, 6:17 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবুর জামিন স্থগিত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান বাবুকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ স্থগিত করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) রাষ্ট্রপক্ষের করা আবেদনের শুনানি করে চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এই আদেশ দেন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের সহকারী অ্যাটর্নি জেনারেল সাইফুল আলম।

আগামী ২০ নভেম্বর আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বিষয়টির শুনানি করা হবে।

এর আগে গতকাল বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের বরখাস্ত হওয়া এই চেয়ারম্যানকে আগামী ছয় মাসের জন্য জামিন দেন আদালত।

 

 



Our Like Page