March 26, 2026, 3:37 pm
শিরোনামঃ
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয় : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

জামালপুরের ১৫ বোতল বিদেশি মদসহ ডিবির হাতে পিতা-পুত্র আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জামালপুরের ইসলামপুর থেকে ১৫ বোতল বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে ডিবি পুলিশ।

আটকরা হলেন- জেলার ইসলামপুর পৌরসভার তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকার মৃত লাল মিয়ার ছেলে মো. আবু সাঈদ বাদশা ও তার ছেলে মো. রাজু মিয়া (২১)।

শুক্রবার (২০ অক্টোবর) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে তেঘরিয়া (খালের পশ্চিমপাড়া) এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জামালপুর ডিবির পরিদর্শক মো. মুশফিকুর রহমান জানান, এসআই মো. আসাদুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালায় ডিবি। এ সময় আমদানি নিষিদ্ধ ১৫ বোতল ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী বাবা আবু সাঈদ বাদশা ও তার ছেলে রাজু মিয়াকে আটক করা হয়।

আটকদের বিরুদ্ধে ইসলামপুর থানায় ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page