March 27, 2026, 7:18 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

জামালপুরে ভুল সেট কোডে এসএসসি পরীক্ষা ; তিন ঘণ্টার পরীক্ষা নেওয়া হলো সাড়ে চার ঘণ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : এসএসসি পরীক্ষা শুরুর প্রথম দিনেই জামালপুরের ইসলামপুরের একটি কেন্দ্রে বাংলা প্রথম পত্র বিষয়ে সাড়ে চার ঘণ্টা পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। কেন্দ্র সচিবের দায়িত্বে অবহেলার কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা গেছে, ইসলামপুর উপজেলার ৪ নম্বর চর হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রের ভেন্যুতে আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র বিষয়ে পরীক্ষা শুরু হয়। এতে বেনুয়ারচর উচ্চ বিদ্যালয়, পোড়ারচর উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর হাজি ফুল মাহমুদ উচ্চ বিদ্যালয়, ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়, শ্যামপুর উচ্চ বিদ্যালয়সহ ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬৫২ জন শিক্ষার্থী অংশ নেয়।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধিনে ওই কেন্দ্রে সেট কোড-১ এর প্রশ্নপত্রে পরীক্ষা হওয়ার কথা থাকলেও কেন্দ্র সচিবের দায়িত্বের অবহেলার কারণে পরীক্ষার্থীদের মাঝে সরবরাহ করা হয় সেট কোড-৩ এর প্রশ্নপত্র।

পরীক্ষার প্রায় এক ঘণ্টা অতিবাহিত হওয়ার পরে কেন্দ্র কর্তৃপক্ষের কাছে ভুলটি ধরা পড়ে। পরে তড়িঘড়ি করে পরীক্ষার্থীদের কাছ থেকে ভুল প্রশ্নপত্র এবং উত্তরপত্র তুলে নিয়ে পুনরায় নির্ধারিত (সেট কোড-১) কোডের প্রশ্ন সরবরাহ করে দেড় ঘণ্টা সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়।

ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিরাজুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। পরে বোর্ড কর্তৃপক্ষের অনুমতি ক্রমে সময় বাড়িয়ে পরীক্ষা নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কেন্দ্র সচিবসহ অন্য কারো দায়িত্ব পালনে অবহেলা করে থাকলে অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page