September 4, 2026, 7:47 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

জামায়াতের আর কোনো অস্তিত্ব নেই : ব্যারিস্টার তানিয়া আমীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘‌জামায়াতের আর কোনো অস্তিত্ব নেই’ বলে মন্তব্য করে ব্যারিস্টার তানিয়া আমীর বলেন, নিবন্ধন বাতিলে রায়ের বিরুদ্ধে জামায়াতের আপিল খারিজ হয়ে গেছে। তাই জামায়াত আজ থেকে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। কোনো মিছিল মিটিং করতে পারবে না।

রোববার (১৯ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশের পর সাংবাদিকদের এসব কথা বলেন রিটকারী পক্ষের আইনজীবী ব্যারিস্টার তানিয়া আমীর।

তিনি বলেন, ‘এখন যদি জামায়াত কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে তাহলে আমরা আদালত অবমাননার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবো।’

আজ রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ জামায়াতের আপিল খারিজ করে দেন। আইনের ভাষায় এটাকে বলে ‘ডিসমিস ফর ডিফল্ট’। ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে উচ্চ আদালত যে রায় দিয়েছিলেন, তা বহাল রয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী তানিয়া আমীর ও আহসানুল করীম। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এম আমির উল ইসলাম। জামায়াতে ইসলামীর আইনজীবী এ জে মোহাম্মদ আলীর পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো. জিয়াউর রহমান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page