September 6, 2026, 11:09 am
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল ; জোটের নেতাদের সন্তোষ প্রকাশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন। আবগারি(মদ) নীতি মামলায়  ঘুষ নেওয়া ও টাকা পাচারের অভিযোগে ছয়মাস জেলবন্দি থাকার পর আজ সুপ্রিম কোর্ট জামিন দিল। কেজরিওয়ালকে প্রথমে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। পরে একই মামলায় তাঁকে গ্রেপ্তার করে সিবিআই।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনকে ‘সত্যের জয়’ বলে অভিহিত করেছে আম আদমি পার্টি (আপ)। আর ‘ইন্ডিয়া’ জোটের শরিকেরা বলেছে, শুধু ইডি, সিবিআই ও আয়কর বিভাগেরই নয়, যারা তাদের দিয়ে এ ধরনের ষড়যন্ত্র করে আসছে, সুপ্রিম কোর্টের রায় তাদের গালেও এক বড় থাপ্পড়।

রায় দেওয়ার সময় ডিভিশন বেঞ্চের বিচারপতিরা ইডি, সিবিআইয়ের তদন্ত পদ্ধতির কড়া সমালোচনা করেন।

জামিনের রায় জানার সঙ্গে সঙ্গেই কেজরিওয়ালের স্ত্রী সুনীতা দলীয় কর্মীদের অভিনন্দন জানিয়ে ‘এক্স’–এ লেখেন, ‘কঠিন সময়ে শক্ত অবস্থান গ্রহণের জন্য আম আদমি পার্টির সব নেতা–কর্মীকে অভিনন্দন। আশা করি আমাদের সব নেতাই মুক্তি পাবেন।’

এর পরই প্রতিক্রিয়া জানান কেজরিওয়ালের মতোই জেলে থাকা ও জামিন পাওয়া দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি লেখেন, পরাজয় ঘটল মিথ্যা ও ষড়যন্ত্রের। সত্যের শক্তি ভেঙে দিল স্বৈরতান্ত্রিক শাসকের জেলখানার তালা।’

আম আদমি পার্টি ছাড়াও ইন্ডিয়া জোটের বহু দল সুপ্রিম কোর্টের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে। একই সঙ্গে বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে দাঁড় করিয়েছে কাঠগড়ায়। এনসিপি নেতা শরদ পাওয়ার, আরজেডির সংসদ সদস্য মনোজ ঝা, কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এই রায়কে স্বাগত জানিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page