April 5, 2026, 3:30 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

জাম্বিয়ায় রাস্তার পাশ থেকে ২৭ মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাম্বিয়ার একটি রাস্তার পাশ থেকে ২৭ জনের মরদেহ উদ্ধার করেছে জাম্বিয়ান পুলিশ। ভুক্তভোগীরা ইথিওপিয়ার অভিবাসী এবং ক্ষুধা ও ক্লান্তির কারণে মারা যাওয়ার পর তাদের মরদেহ রাজধানীর পার্শ্ববর্তী একটি কৃষি খামারের পাশে ফেলে দেওয়া হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মৃতরা সবাই অভিবাসী এবং তারা ইথিওপিয়া থেকে সেখানে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

রবিবার (১১ ডিসেম্বর) তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে ঘটনাস্থলের পাশ থেকে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

এই ঘটনায় একমাত্র জীবিত ব্যক্তিকে রবিবার ভোরে উদ্ধার করা হয় এবং পরে তাকে চিকিৎসার জন্য লুসাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়া মৃতদের পরিচয় শনাক্ত এবং মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে ময়নাতদন্তের জন্য তাদের মরদেহ মর্গে নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রাথমিক পুলিশ তদন্তে দেখা গেছে, নিহতরা সবাই ২০ বছর থেকে ৩৮ বছর বয়সী পুরুষ এবং অজ্ঞাত ব্যক্তিরা তাদেরকে রাস্তার পাশে ফেলে রেখে যায়। জাম্বিয়ার পুলিশের মুখপাত্র ড্যানি এমওয়ালে এক বিবৃতিতে বলেছেন, ‘পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর অন্যান্য শাখা এই ঘটনার পরপরই তদন্ত শুরু করেছে।’

ইথিওপিয়ান অভিবাসীরা দক্ষিণ আফ্রিকার মতো দেশে যাওয়ার জন্য ট্রানজিট হিসেবে জাম্বিয়ার ভেতর দিয়ে ভ্রমণ করে থাকে। যদিও জাম্বিয়ায় ট্রানজিট বা ভ্রমণের সময় অভিবাসীদের মৃত্যুর ঘটনা বেশ বিরল।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page