November 28, 2026, 5:07 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

জার্মানিকে ৬০০ প্যাট্রিয়ট মিসাইল দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তরপেন্টাগন জানিয়েছে, জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য ৬০০ প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স মিসাইল দেওয়া হচ্ছে । শুক্রবার ডয়চে ভেলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এই মিসাইল বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের নিরাপত্তা বাড়বে। এই দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এটা যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অস্ত্র বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। তবে এরপর মার্কিন কংগ্রেসের অনুমোদন লাগবে।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page