October 9, 2026, 4:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জার্মানির উচিত হবে রাশিয়ার সঙ্গে আবার বাণিজ্য সম্পর্ক প্রতিষ্ঠা করা  : চ্যান্সেলর শোলয

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর পর রাশিয়ার সঙ্গে আবার জার্মানির ব্যবসা-বাণিজ্য শুরু করা এবং মস্কো দেয়া উচিত হবে। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে অবশ্যই মস্কো জিততে পারবে না।

গতকাল (সোমবার) জার্মানির রাজধানী বার্লিনে ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলয আরো বলেন, রাশিয়ার যে সরকার শত্রুতার অবসান ঘটাবে তাকে অর্থনৈতিক সহযোগিতা শুরুর সুযোগ দেয়া উচিত। তিনি বলেন, তবে এখন সেই সময় নয়।
জার্মান চ্যান্সেলর বলেন, “যখন আমরা আবার স্বাভাবিক সম্পর্কে ফিরব তখন এই সুযোগ দেয়া যেতে পারে। এখন ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কঠোর করছে। তবে রাশিয়া ঠিকই ইউরোপ মহাদেশে বৃহত্তম দেশ হিসেবে টিকে থাকবে। তখন এটি হয়ে উঠবে খুবই গুরুত্বপূর্ণ একটি দেশ যেখানে ব্যবসা বানিজ্যের জন্য আমাদের এখন প্রস্তুতি থাকা দরকার।”
ওলাফ শোলয বলেন, বর্তমানে যে যুদ্ধ চলছে তা রাশিয়ার প্রেসিডেন্ট ভাদিমির পুতিনের রুশ সাম্রাজ্য প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা মাত্র যা দেশটির ভবিষ্যৎকে ধ্বংস করছে। একই সঙ্গে তিনি তার ভাষায় ইউক্রেনের বেসামরিক নাগরিকদের ওপর বর্বরতা চালানোর জন্য মস্কোকে অভিযুক্ত করেন। ওলাফ শোলয জোর দিয়ে বলেন, চলমান যুদ্ধে রাশিয়া অবশ্যই কখনো জিততে পারবে না।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page