September 28, 2026, 8:04 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জার্মান অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউক্রেনকে সরবরাহ করবে ড্রোন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জার্মানির অন্যতম প্রধান প্রতিরক্ষা ঠিকাদার রাইনমেটাল ইউক্রেনকে সর্বাধুনিক গোয়েন্দা ড্রোন সরবরাহ করতে যাচ্ছে। জার্মানির বিল্ড পত্রিকা এ খবর দিয়েছে।

পত্রিকাটি জানিয়েছে, চলতি বছরের শেষ দিকে রাইনমেটাল ইউক্রেনকে নতুন প্রজন্মের লুনা এনজি গোয়েন্দা ড্রোন সরবরাহ করবে।
এই ড্রোন কয়েকশো কিলোমিটার দূরবর্তী অবস্থানে উড়ে গিয়ে নজরদারি করতে পারে এবং ভবিষ্যতে ড্রোনটি গোলাবারুদও বহন করতে পারবে। বিল্ড জানিয়েছে, এই ড্রোন রাইনমেটাল কোম্পানি জার্মান সরকারের পক্ষ থেকে ইউক্রেনকে সরবরাহ করবে।

লুনা এনজি ড্রোন শুধুমাত্র গোয়েন্দা কাজে ব্যবহৃত হয় না বরং এতে রয়েছে ফোর জি ওয়ারলেস ব্রডব্যান্ড ইন্টারনেট সিস্টেম এবং খারাপ পরিস্থিতির মধ্যেও যোগাযোগ চালু রাখা যায়। এটি ৫ কিলোমিটার উচ্চতায় উঠতে পারে এবং কয়েকশো কিলোমিটার এলাকা জুড়ে যোগাযোগের নেটওয়ার্ক বিস্তার করতে পারে।

আজকের বাংলা তারিখ



Our Like Page