September 27, 2026, 10:01 pm
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

জিম্মিদের মরদেহ উদ্ধারের পর গাজায় অভিযান শুরু করবে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গাজায় আটক অবশিষ্ট জিম্মিদের মুক্তির জন্য ইসরাইলি বাহিনী ফিলিস্তিন সরকারের ওপর চাপ বাড়াতে সোমবার থেকে সেখানে অভিযান শুরু করবে। খবর এএফপি’র।
গাজা উপত্যকায় নিহত ছয় জিম্মির প্রতি শোক প্রকাশ এবং প্রতিবাদে ইসরাইলের বৃহত্তম ইউনিয়নের আহ্বানে রাতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে হাজার হাজার মানুষ অংশ নেয়।
ইসরাইলি সৈন্যরা শনিবার দক্ষিণ গাজার রাফাহ এলাকার একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে ৬ জিম্মির মরদেহ উদ্ধার করেছে বলে সামরিক বাহিনী জানিয়েছে।
আত্মীয়স্বজন এবং বিক্ষোভকারীরা জিম্মিদের জীবিত ফেরত আনার জন্য যথেষ্ট কাজ না করায় সরকারকে অভিযুক্ত করেছে এবং এখনও বন্দী থাকা কয়েক ডজন মানুষকে উদ্ধারে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে।
হিস্তাদ্রুত ইউনিয়নের চেয়ারম্যান আর্নন বার-ডেভিড বলেন, ‘আমাদের অবশ্যই জিম্মিদের বিসর্জন দেওয়া বন্ধ করতে হবে। আমি বলতে চাই যারা এক্ষেত্রে দায়িত্বে রয়েছে আমাদের এমন হস্তক্ষেপ তাদের নাড়া দিতে পারে।’
তিনি বলেন, ‘আজ সকাল ছয়টা থেকে ইসরাইল জুড়ে ধর্মঘট পালন করা হবে। ইসরাইলের অর্থনীতির চাকা বন্ধ করে দেওয়া হবে।’
ইসরাইলে গত বছরের ৭ অক্টোবর হামাসের হামলার সময় আটক ২৫১ জিম্মির মধ্যে এখনো ৯৭ জন গাজায় বন্দী রয়েছে। সেনাবাহিনী বলেছে, জিম্মিদের মধ্যে মধ্যে ৩৩ জন মারা গেছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page