September 29, 2026, 7:39 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জি২০ সম্মেলন ; শেখ হাসিনা ও বাইডেনসহ ১৫ দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী মোদী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি২০ সম্মেলন। দুইদিনব্যাপী এই সম্মেলন শুরু হবে ৯ সেপ্টেম্বর। সম্মেলনে যোগ দিতে এরই মধ্যে ভারতের উদ্দেশে রওয়ানা দিয়েছেন বিশ্ব নেতারা। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলন চলাকালে অন্তত ১৫টি দ্বিপাক্ষিক বেঠকে অংশ নেবেন।

বৈঠকের এই তালিকা রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (৮ সেপ্টেম্বর) বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন মোদী।

শনিবার তিনি জি-২০ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি যুক্তরাজ্য, জাপান, জার্মানি ও ইতালির নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এভাবে তিনি বেশ কিছু দেশের নেতাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাবেন।

শনিবার নয়াদিল্লিতে দুই দিনের জি২০ শীর্ষ সম্মেলন শুরু হবে ও বেশ কয়েকটি বৈশ্বিক সমস্যা নিয়ে এতে আলোচনা হবে।

এদিকে বাইডেনসহ বিশ্বনেতাদের আগমন ঘিরে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে দেশটির রাজধানী দিল্লিকে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের সব থেকে বাইরের স্তরে থাকবে আধাসামরিক বাহিনী, দ্বিতীয় স্তরে থাকবে বিশেষ ভাবে প্রশিক্ষণপ্রাপ্ত কমান্ডো ও সবচেয়ে ভেতরের বলয়ে থাকবেন গোয়েন্দা বিভাগের গোপন কর্মকর্তরা। সূত্র: এনডিটিভি

আজকের বাংলা তারিখ



Our Like Page