September 29, 2026, 3:02 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

জি-২০ সম্মেলনের ফাঁকেই হবে হাসিনা-মোদী বৈঠক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এসব তথ্য জানায়। তবে ঠিক কবে কখন এই বৈঠক হবে, সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য জানা যায়নি।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ কয়েক মাসের মধ্যে মোদী ও শেখ হাসিনার মধ্যে কোনো বৈঠক হয়নি। কিন্তু জি-২০ সম্মেলনের মধ্যে তাদের আলোচনায় বসার কথা রয়েছে। তবে শুধু শেখ হাসিনা নয়, শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ও রোববার (১০ সেপ্টেম্বর) ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গেও বৈঠক করবেন মোদী।

জানা গেছে, জি-২০ সম্মেলনে যোগ দিতে আগামী ৯ সেপ্টেম্বর ভারতে যাবেন শেখ হাসিনা। ৯ ও ১০ সেপ্টেম্বরের সম্মেলনে অতিথি দেশের প্রতিনিধি হিসেবে যোগ দেবেন তিনি। ধারণা করা হচ্ছে সম্মেলনের শেষ দিনে, অর্থাৎ ১০ সেপ্টেম্বর মোদী ও শেখ হাসিনার মধ্যে বৈঠক হতে পারে।

এবারের জি-২০ সম্মেলনের সভাপতিত্ব করছে ভারত। আগামী ৮, ৯ ও ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মূল সম্মেলন। এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে আলোচনা হবে। এছাড়াও এবারের সম্মেলনে মোদী গ্লোবাল সাউথের দিকে নজর দিতে চান।

২০২১ সালের জাতিসংঘের প্রতিবেদনে দেখা গেছে, বৈশ্বিক মহামারি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে গ্লোবাল সাউথ অঞ্চলে। তাই এ সম্মেলনের অন্যতম উদ্দেশ্য, এ অঞ্চলের দেশগুলোতে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নির্ধারণের বিষয়টি তুলে ধরা। সূত্র: হিন্দুস্তান টাইমস

 

আজকের বাংলা তারিখ



Our Like Page