March 17, 2026, 4:28 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জি-২০ সম্মেলনে যোগদান করায় করতালি দিয়ে প্রধানমন্ত্রীকে সংসদে অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতে অনুষ্ঠিত জি-২০ সম্মেলনে যোগ দিয়ে রোববার দেশে ফেরার পর আজ সোমবার সংসদ অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন অধিবেশন কক্ষে প্রবেশকালে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান সরকারি ও বিরোধীদলের সংসদ সদস্যরা।

সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় জাতীয় সংসদে দিনের কার্যক্রম শুরু হয়। মাগরিবের নামাজের বিরতির পরে বেসরকারি বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী প্রস্তাবিত বাংলাদেশ বিমান বিল-২০২৩ এর ওপর আলোচনায় অংশ নেন বিরোধীদলের সংসদ সদস্যরা। বিলের ওপর জাতীয় পার্টির ফখরুল ইমামের আলোচনা চলাকালে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটের দিকে সংসদ অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙাসহ সরকারি ও বিরোধীদলের সদস্যরা টেবিল চাপড়ে অভিনন্দন জানান। অন্যরা নিজ নিজ চেয়ারে বসে টেবিল চাপড়ালেও রাঙাকে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে টেবিল চাপড়াতে দেখা গেছে। এটি দেখে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী এবং সৈয়দ আবু হোসেন বাবলাকে হাসতে দেখা যায়। তবে বক্তব্য চলাকালে হঠাৎ টেবিল চাপড়ানোয় হতচকিত হয়ে যান বক্তব্য দিতে থাকা ফখরুল ইমাম।

গত বৃহস্পতিবারে সংসদ অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। এরপর গত শুক্রবার জি-২০ সম্মেলনে যোগ দিতে ভারতের দিল্লিতে যান। সফর শেষে রোববার দেশে ফেরেন তিনি। তবে সেদিন অধিবেশনে যোগ দেননি তিনি। প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৩টায় দেশে ফেরেন এবং ওইদিন সন্ধ্যায় বাংলাদেশ সফরে আসা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ফলে একদিন বিরতির পর সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার পরে অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী।

এসময় ফখরুল ইমাম বলেন, ‘প্রধানমন্ত্রী ঢোকার সঙ্গে সঙ্গে আমাদের সংসদ সদস্যরা হাত তালিটা দিলেন, এটাতে মনে হয় অভিনন্দন দিলো নাকি! আমরা জানতে চাই আসলে ঘটনাটা কী হলো? তিনি (প্রধানমন্ত্রী) জি-২০ সম্মেলনের প্রত্যেকটা জায়গায় ফায়দা তুলেছেন। এটা ওনার বুদ্ধিমত্তার জন্য পেরেছেন। আমরা শুনতে চাই সাফল্যগুলো কোনো সময় তিনি যদি বলেন। তাতে আমরা আশ্বস্ত হই।’ এসময় প্রধানমন্ত্রীকে ঘাড় নেড়ে সম্মতি জানাতে দেখা যায়।

দলটির আরেক সংসদ সদস্য রুস্তুম আলী ফরাজী তার বক্তব্যের সময় বলেন, ‘প্রধানমন্ত্রী যেহেতু জি-২০ সম্মেলন থেকে ফিরে এসেছেন, এতে বাংলাদেশের মানুষ আশাবাদী, আমরাও তাকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page