March 17, 2026, 2:49 pm
শিরোনামঃ
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয় : প্রধানমন্ত্রী মালদ্বীপে ৫ বাংলাদেশি নিহত হওয়ার প্রেক্ষিতে শোক জানিয়েছেন প্রেসিডেন্ট মুইজ্জু অযাচিত যানজট রুখতে কাজ করছে পুলিশ : আইজিপি ১৯ বছর পর চাকরি ফিরে পাচ্ছেন ৩৩০ জন সার্জেন্ট ও এসআই রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় ২১টি ককটেল ও দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় কিশোরীকে পুড়িয়ে হত্যার অভিযোগ কাবুল ক্লিনিকে হামলায় বিপুল সংখ্যক নিহত কিউবা দখলে নেয়ার হুমকি দিলো ট্রাম্প ড্রোন হুমকি মোকাবিলায় প্রতিরক্ষা চুক্তিতে যাচ্ছে যুক্তরাজ্য-ইউক্রেন হরমুজ প্রণালীকে নিরাপদ করতে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর প্রতি সাহায্যের আহ্বান জানিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জি-২০ সম্মেলন ; ভারতে ‘জামাই আদর’ পাবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিশ্বের বৃহৎ ২০ অর্থনীতির দেশের জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে যোগ দিতে ভারতের রাজধানী নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

আর ভারতে আসার পথে সাংবাদিকদের ঋষি জানিয়েছেন, তার আশা ভারতের জামাই হিসেবে তিনি নয়াদিল্লিতে জামাই আদর পাবেন।

শনিবার ৯ সেপ্টেম্বর থেকে শুরু করে রোববার ১০ সেপ্টেম্বর পর্যন্ত দুইদিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ঋষি সুনাক এর আগেও ভারত এসেছেন। তবে গত বছর প্রধানমন্ত্রী হওয়ার পর এবং ২০১৯ সালের করোনা মহামারির পর এবারই প্রথমবার দেশটিতে যাচ্ছেন তিনি।

ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক বিয়ে করেছেন দেশটির অন্যতম ধনী ব্যক্তি নারায়ন মূর্তির মেয়ে অক্ষতা মূর্তিকে। আর ভারতীয় নারীকে বিয়ে করায় তাকে ‘ভারতের জামাই’ হিসেবে অভিহিত করা হয়। এছাড়া ধার্মিক হিন্দু হিসেবেও ভারতেও আলাদা কদর পেয়ে থাকেন তিনি।

ভারতের বিশেষ অ্যাপ্যায়ন পাওয়ার ব্যাপারে ঋষি সুনাক বলেছেন, ‘এই সফরটি আমার জন্য বিশেষ। আমি এমন একটি দেশে যাচ্ছি যেটি আমার খুব কাছের এবং প্রিয়। গত কয়েক বছর ধরে আমি ভারতে যাইনি।’

তিনি আরও বলেছেন, ‘কোথাও কোথাও দেখেছি আমাকে ভারতের জামাই হিসেবে অভিহিত করা হয়েছে। আমি আশা করি এটি স্নেহের সাথে করা হয়েছে। আমি ভারতে যেতে পেরে আনন্দিত। সফরটিতে অক্ষতাও আমার সঙ্গে যাচ্ছে এটিও অসাধারণ।’

এদিকে ঋষি সুনাকের সঙ্গে ভারতের বিশেষ সম্পর্ক থাকার বিষয়টিকে কাজে লাগিয়ে দেশটির সঙ্গে ব্যবসায়িকসহ বিভিন্ন চুক্তি করার চেষ্টা করছে যুক্তরাজ্য।

জি-২০ সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তার আলাদা দ্বিপক্ষীয় বৈঠক হবে ঋষির। এতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন তারা। সূত্র: দ্য গার্ডিয়ান

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page