September 27, 2026, 1:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

জেনিনে ইহুদিবাদী অফিসার নিহত ; সেনা প্রত্যাহার শুরু করেছে ইসরাইল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে একজন ইসরাইলি সেনা কর্মকর্তা নিহত হওয়ার পর সেখান থেকে সেনা প্রত্যাহার শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল।

গত দুই দশকের মধ্যে সবচেয়ে বড় পাশবিক হামলা চালাতে জেনিন শহরে এক হাজারের বেশি সেনা পাঠিয়েছিল তেল আবিব। সোমবার সকাল থেকে শুরু করা ওই হামলায় অন্তত ১৮ ফিলিস্তিনি শহীদ ও শতাধিক ব্যাক্তি আহত হয়েছে।

মঙ্গলবার রাতে জেনিন থেকে সেনা প্রত্যাহার শুরু করে ইসরাইল যা বুধবার সকাল পর্যন্ত অব্যাহত থাকে। ইহুদিবাদী সেনারা এখনও ঘোষণা করেনি যে, তারা পুরোপুরি সেনা প্রত্যাহার করছে নাকি আংশিক; তবে ইসরাইলি সেনা মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, সকল সেনা নিরাপদে প্রত্যাহার করার পরই এ অভিযানের সমাপ্তি ঘোষণা করা হবে।

এর আগে টাইমস অব ইসরাইলের বরাত দিয়ে রাশিয়ার আরটি নিউজ চ্যানেল জানিয়েছে, ইসরাইলের ইগোজ কমান্ডো ইউনিটের একজন নন-কমিশন্ড অফিসার মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে। ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে ওই অফিসারের মৃত্যু হয়েছে নাকি নিজেদের গুলিতে সে নিহত হয়েছে তা নিয়ে তদন্ত করছে ইসরাইল।

ইহুদিবাদী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরাসরি নির্দেশে সোমবার ভোররাত ১টা থেকে জেনিনে আগ্রাসন শুরু করে ইসরাইলি সেনারা। গাজা-ভিত্তিক প্রতিরোধ আন্দোলন ইসলামি জিহাদের স্থানীয় শাখা জেনিন ব্যাটেলিয়নের বিরুদ্ধে এ অভিযান চালায় তেল আবিব। আকাশ ও স্থলপথে চালানো এ বর্বরোচিত অভিযানে বহু ফিলিস্তিনি ঘরবাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে ইহুদিবাদী ইসরাইল।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page