August 6, 2026, 7:45 pm
শিরোনামঃ
নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট শিকলমুক্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে সরকার দৃঢ়প্রতিজ্ঞ : তথ্যমন্ত্রী চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জুলাই শহীদদের কবরের টাকাও মেরে খেয়েছে অন্তর্বর্তী সরকার : মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে সরকার যশোরে নগদ টাকা ও মালামালসহ প্রতারক চক্রের দুই সদস্য আটক শেরপুরে ছেলের হত্যা মামলা তুলে না নেওয়ায় বাবাকে হত্যার অভিযোগ জামালপুরে জীবিত অবস্থায় নিজের চল্লিশা ; ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ চিকিৎসার উদ্দেশ্যে গাঁজার চাষ ও ব্যবহার বৈধ ঘোষণা করলো নেপাল
এইমাত্রপাওয়াঃ

জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি সেনাদের পাশবিক আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বে নিন্দার ঝড়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অধিকৃত জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। সোমবার ভোররাত থেকে শুরু হওয়া ওই পাশবিক হামলা এখনও চলছে এবং এতে এ পর্যন্ত অন্তত ১‌০ ফিলিস্তিনি নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন।

ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি হামলাকে ‘সংঘবদ্ধ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ’ উলে­খ করে এর নিন্দা জানিয়েছে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইল যে সংঘবদ্ধ রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ চালায় জেনিনের চলমান আগ্রাসন তারই অব্যাহত অংশ মাত্র।

জেদ্দা-ভিত্তিক মুসলিম দেশগুলোর সংস্থা ওআইসি জর্দান নদীর পশ্চিম তীরে ইসরাইলের চলমান আগ্রাসনের সুষ্ঠু তদন্ত করে এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহŸান জানিয়েছে।

ইরান জেনিন শহরে চলমান ইসরাইলি হামলাকে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের’ সর্বোৎকৃষ্ট উদাহরণ আখ্যায়িত করে বলেছে, এই আগ্রাসন প্রমাণ করে ইসরাইলের সঙ্গে কথিত শান্তি প্রতিষ্ঠা করে এই দখলদার সরকারের ‘যুদ্ধ-যন্ত্র’ বন্ধ করা যাবে না।

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি ‘বর্বর সামরিক অভিযানের’ নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, জেনিন শহর ও শরণার্থী শিবিরে বিমান থেকে বোমা হামলা এবং স্থলপথে বুলডোজার দিয়ে ফিলিস্তিনিদের ঘরবাড়ি ধ্বংস করা হচ্ছে গোটা ফিলিস্তিনি জাতিকে সম্মিলিত শাস্তি দেয়ার নামান্তর যা পরিস্থিতিকে আগের চেয়ে জটিল করে তুলবে। তিনি ইসরাইলের এই ‘অপরাধমূলক অভিযান’ বন্ধ করতে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বে ‘শান্তি প্রতিষ্ঠার দাবিদারদের’ প্রতি আহŸান জানান।

এছাড়াও জেনিন শরণার্থী শিবিরে ইসরাইলি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়েছে মিশর, জর্দান, ইয়েমেনের আনসারুল­াহ আন্দোলন, লেবাননের হিজবুল­াহ ও সংযুক্ত আরব আমিরাত।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page