October 17, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের একতাপুর আমতলা বাজারে কিশোরী নিঝুম খাতুন হত্যা মামলার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে একতাপুর আমতলা বাজারে আয়োজিত মানববন্ধনে নিহত নিঝুমের মা তাসলিমা খাতুনসহ এলাকার কয়েকশ নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা নিঝুম হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার দাবি করেন। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান তারা।

মানববন্ধনে নিহত নিঝুমের মা তাসলিমা খাতুনসহ মো. শুকুর আলী, রশিদ, আসাদুল, নাজমুল, মোসলেম, ওমর আলী, বিল্লাল, সোনাভান, সুফিয়া, লাকি, নিপা, হাবিবা ও সুমি খাতুন বক্তব্য দেন।

বক্তারা বলেন, নিঝুমকে যারা হত্যা করেছে, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়। দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের নির্মম ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে অংশ নেওয়া নারী-পুরুষ বিভিন্ন স্লোগান দিয়ে নিঝুম হত্যার প্রতিবাদ জানান এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবি করেন। এ সময় পুরো এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ সৃষ্টি হয়।

উল্লেখ্য, নিঝুম খাতুন হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে এলাকায় ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার ও এলাকাবাসী দ্রুত বিচার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে ধারাবাহিকভাবে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page