October 17, 2026, 8:25 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রংপুরের পীরগাছায় শাশুড়িকে অসম্মান করার ঘটনায় ছেলেকে চড় মারায় ক্ষুব্ধ হয়ে বাবাকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের চর তাম্বুলপুর মাস্টারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহাবুর হোসেন ওরফে মহুবর (৫৫) ওই এলাকার মৃত ফয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে হাসানুর রহমান (২২) ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন মাস আগে হাসানুরের বিয়ে হয়। বিয়ের পর তিনি কোনো কাজকর্ম না করায় কিছুদিন আগে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে হাসানুরের পারিবারিক টানাপোড়েন চলছিল।

শুক্রবার সকালে হাসানুরের শাশুড়ি কয়েকজন স্বজনকে সঙ্গে নিয়ে তাদের বাড়িতে আসেন। এ সময় হাসানুর তাদের ঘরে বসতে দেওয়া বা আপ্যায়ন করতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে বাবা মহুবার রহমান ছেলেকে শাশুড়িকে সম্মান জানাতে এবং তাদের সঙ্গে বসে খাবার খেতে বলেন।

এ নিয়ে বাবার সঙ্গে হাসানুরের কথা কাটাকাটি হলে একপর্যায়ে মহুবার রহমান ছেলেকে চড় মারেন। শাশুড়ির সামনে বাবার হাতে চড় খাওয়ায় ক্ষুব্ধ হয়ে হাসানুর ঘর থেকে একটি ধারালো চাকু এনে বাবার বুকে আঘাত করেন বলে অভিযোগ।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মহুবার রহমানকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত হাসানুর পলাতক রয়েছেন। তাকে আটকের জন্য পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page