September 20, 2026, 5:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সাপের ছোবলে কৃষকের মৃত্যু যশোরের কেশবপুর প্রেসক্লাব ‘মব’ সৃষ্টি করে দখল ও সাংবাদিকদের ওপর হামলা যশোরে ৯৯৭ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ি আটক প্রধানমন্ত্রী কাল নিউইয়র্কের যাচ্ছেন ; ২৪ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেই শঙ্কিত নয় : স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘে যতদিন প্রয়োজন ততদিনই সফর করবেন প্রধানমন্ত্রী : পররাষ্ট্র সচিব সিরাজগঞ্জে লং মার্চে যাওয়ার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখম ব্রাহ্মণবাড়িয়ায় সীমান্তে কাঁটাতারের পাশে বাংলাদেশি কিশোরের লাশ উদ্ধার ইরানের শর্ত না মানা পর্যন্ত হরমুজ বন্ধ থাকবে : ইরানের স্পিকার ‘মক্কা চুক্তি’র আওতায় সৌদিকে সামরিক সহায়তার প্রস্তাব তুরস্কের
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কিকে ‘বর্ষসেরা ব্যক্তি’ : বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন প্রেসিডেন্টের ওভাল অফিসে রুদ্ধদ্বার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হওয়ার আগে সাংবাদিকদের উপস্থিতিতে বাইডেন তাকে ‘বর্ষসেরা ব্যক্তি’ হিসেবে উল্লেখ করেন। এসময় চলতি মাসে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে ইউক্রেন প্রেসিডেন্টের ছবির প্রসঙ্গও তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। খবর বিবিসি।

এর আগে জেলেনস্কি হোয়াইট হাউজে পৌঁছালে প্রেসিডেন্ট বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন তাকে স্বাগত জানান। এসময় বাইডেন জেলেনস্কিকে বলেন, ইউক্রেনে ‘শান্তি’ ফিরিয়ে আনতে কাজ করছে যুক্তরাষ্ট্র। আর ইউক্রেন যা করছে তা বিশ্বকে অনুপ্রাণিত করেছে।

জবাবে জেলেনস্কি বলেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রতি ‘কৃতজ্ঞ’। তিনি বাইডেনকে ইউক্রেনের জন্য ‘বড় সমর্থনের’ জন্য ধন্যবাদও জ্ঞাপন করেন।

যুক্তরাষ্ট্রে আসতে পারা নিজের জন্য ‘বড় সম্মান’-এর বলেও উল্লেখ করেন জেলেনস্কি। এসময় তিনি প্রেসিডেন্ট বাইডেনকে একটি সামরিক মেডেল হস্তান্তর করেন। তিনি জানান, ইউক্রেনের একজন ক্যাপ্টেন তার নিজের এই মেডেল মার্কিন প্রেসিডেন্ট দেওয়ার জন্য তাকে দিয়েছেন। এসময় বাইডেনকে একজন ‘সাহসী প্রেসিডেন্ট’ বলেও উল্লেখ করেন জেলেনস্কি।

জবাবে জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়ে সেই ক্যাপ্টেনের সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করেন প্রেসিডেন্ট বাইডেন। সেই সঙ্গে তার জন্য উপহার পাঠানোর কথাও জানান তিনি।

দ্বিপাক্ষিক বৈঠক শেষে দুই প্রেসিডেন্টের একটি যৌথ প্রেস কনফারেন্স করার কথা রয়েছে। স্থানীয় সময় সোয়া ৬টার দিকে জেলেনস্কি ক্যাপিটল হিলে পৌঁছাবেন। সাড়ে ৭টার দিকে তার কংগ্রেসে ভাষণ দেওয়ারও কথা রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্রের একটি উড়োজাহাজে ওয়াশিংটন পৌঁছান জেলেনস্কি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর প্রথমবার বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে গেলেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

ইউক্রেনে রাশিয়া হামলার শুরুর পর থেকে যুক্তরাষ্ট্র এ পর্যন্ত বিলিয়ন বিলিয়ন ডলারের সামরিকের পাশাপাশি মানবিক সহায়তা দিয়ে আসছে কিয়েভকে। মস্কোর বিরুদ্ধে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page