August 9, 2026, 12:01 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে দেবেন না স্পিকার ম্যাকার্থি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ভাষণ দিতে দেবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার কেভিন ম্যাকার্থি। মার্কিন প্রভাবশালী দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।

আজ বৃহস্পতিবার জেলেনস্কি ক্যাপিটল হিল পরিদর্শন করবেন বলে কথা রয়েছে। এই ভাষণে তিনি ইউক্রেনকে আরো অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা দেয়ার আহ্বান জানাবেন বলে পরিকল্পনা করেছিলেন।

নিউ ইয়র্ক টাইমস বলছে, কেভিন ম্যাকার্থি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ভাষণ দেয়ার সুযোগ না দিয়ে বরং তার সঙ্গে ব্যক্তিগত বৈঠক করবেন। এছাড়া, যে সমস্ত সদস্য জেলেনস্কির বক্তব্য শুনতে চান তারা সিনেট আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দিতে পারবেন। চলতি সপ্তাহে প্রেসিডেন্ট জেলেনস্কি আমেরিকা সফরে যান এবং তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম বার্ষিক অধিবেশনে ভাষণ দেন।

এই ভাষণে তিনি ইউক্রেনের জন্য সমর্থন অব্যাহত রাখতে মার্কিন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান।মার্কিন সরকার নতুন করে ইউক্রেনকে দুই হাজার চারশ কোটি ডলারের সামরিক ও মানবিক সহায়তা দেয়ার অনুমোদন দিলেও রিপাবলিকানরা আস্তে আস্তে এই সমর্থন দেয়া থেকে সরে আসছে।

মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকান দলের সংখ্যা গরিষ্ঠতা রয়েছে। অন্যদিকে, সিনেটে সংখ্যাগরিষ্ঠতা রয়েছে ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page