October 30, 2026, 9:46 am
শিরোনামঃ
চার দিনের জাপান সফর শেষে ঢাকায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তিন মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৪২ হাজার কোটি টাকা নভেম্বরে প্যাকেটজাত মসলা ও চা বিক্রি শুরু করবে টিসিবি ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ের পর জামায়াত প্রার্থীর বাসায় ফুল নিয়ে মির্জা ফয়সল টাঙ্গাইলে মহাসড়কের পাশ থেকে নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার পশ্চিমবঙ্গে গরু জবাই হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না : শুভেন্দু অধিকারী বছরের শেষ নাগাদ পণ্যের দাম বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক ইতিহাসের সবচেয়ে বড় হ্যাকের শিকার ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম বিন্যান্স যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কির নিজ শহর ক্রাইভি রিহতে রাশিয়ার বড় হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়া আবারও হামলা চালিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির নিজ শহর ক্রাইভি রিহতে।

১৪ জুন দিবাগত রাতে শহরটিকে লক্ষ্য করে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র ছুঁড়ে রুশ বাহিনী। এছাড়া এদিন সকালে হামলা হয়েছে বন্দর নগরীতে ওডেসাতেও।

ক্রাইভি রিহ-এর আঞ্চলিক গভর্নর সেরহি লাইসাক জানিয়েছেন, রুশ বাহিনীর ছোঁড়া ক্ষেপণাস্ত্র— দু’টি বাণিজ্যিক কমপ্লেক্সে আঘাত হানে। এতে গ্যাস সরবরাহ পাইপলাইনসহ কমপ্লেক্স দু’টি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেছেন, ‘একটি এন্টারপ্রাইজে আগুন ধরে যায়। যেটি উদ্ধারকারীরা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এনেছেন।’
এই আঞ্চলিক গভর্নর জানিয়েছেন, যেখানে হামলা হয়েছে সেখানে কোনো সামরিক অবকাঠামো ছিল না।

সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, ‘রাতজুড়ে চারটি ক্রুস ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়। যার মধ্যে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস করতে সক্ষম হয়। আর বাকিগুলো নেপ্রোপেতরোভস্কির শিল্প অবকাঠামোয় আঘাত হানে, যা ক্রাইভি রিহতে অবস্থিত।

প্রেসিডেন্ট জেলেনস্কির নিজ শহরে এ সপ্তাহের মধ্যে এটি রুশ বাহিনীর দ্বিতীয় আকাশ হামলা।

গত মঙ্গলবার ক্রাইভি রিহতে রাশিয়ার সেনাদের ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্র অ্যাপার্টমেন্ট ভবন এবং গুদামে আঘাত হানে। ওই হামলায় ১২ জন ইউক্রেনীয় প্রাণ হারান।

অপরদিকে বন্দর নগরী ওডেসায় ড্রোন দিয়ে হামলা চালানো হয়। তবে এ হামলা প্রতিহত করার দাবি করেছে ইউক্রেনিয়ান সাউদার্ন মিলিটারি কমান্ড। তারা জানিয়েছে, সকালে ওডেসায় উড়ে আসে ২০টি ড্রোন, যেগুলো ভূপাতিত করা হয়।

এর আগে বুধবার ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলায় ৩ জন নিহত ও ১৩ জন আহত হন। সূত্র: দ্য গার্ডিয়ান

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page