November 6, 2026, 4:26 pm
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

জেলেনস্কি ইউক্রেন যুদ্ধ থামাতে রাশিয়ার সাথে ‘চুক্তি’ চান : ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বলেছেন,  ইউক্রেন নেতা ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সাথে  তার দেশের যুদ্ধ শেষ করার জন্য একটি চুক্তি করার ব্যাপারে আগ্রহী। প্যারিসে  উভয় নেতার এক বৈঠকের পর তিনি এ কথা বলেন।

প্যারিস থেকে এএফপি জানায়, ইউক্রেনে প্রায় তিন বছরব্যাপী মস্কোর চলমান সামরিক অভিযান এবং জানুয়ারিতে ট্রাম্পের দায়িত্ব গ্রহনের প্রাক্কালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ শনিবার এলিসি প্রাসাদে জেলেনস্কি ও ট্রাম্পের সাথে এক ত্রিমুখী আলোচনার আয়োজন করেন।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করতে ও উন্মাদনা  বন্ধে করতে আাগ্রহী।’ তিনি বলেন, ‘এখানে অকারণে অনেক জীবন নষ্ট হচ্ছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে এবং যদি এটি চলতে থাকে, তবে আরও বড় এবং আরও খারাপ কিছুতে পরিণত হতে পারে। সুতরাং অবিলম্বে যুদ্ধবিরতি হওয়া এবং আলোচনা শুরু করা উচিত।’

নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের বিজয়ের পর জেলেনস্কির সাথে এটি ছিল তার প্রথম মুখোমুখি বৈঠক।

 

 

 

আজকের বাংলা তারিখ

  • ৬ই নভেম্বর, ২০২৬
  • ২২শে কার্তিক, ১৪৩৩
  • ২৫শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page