September 3, 2026, 7:59 pm
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

জোটের আসন বণ্টন নিয়ে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে :  আমির হোসেন আমু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘জোটের আসন বণ্টন ও প্রার্থী চূড়ান্ত করতে ১৭ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে।’ ক্ষমতাসীন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু এ কথা জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে আমির হোসেন আমুর বাসভবনে ১৪ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগের বিরুদ্ধেই তো আওয়ামী লীগের শক্তিশালী প্রার্থী। কারটা উইথড্র হবে আর কারটা উইথড্র হবে না এটা নিয়ে আলোচনা করাটা যে আগাম হয়ে যাবে।

মঙ্গলবার সন্ধ্যায় ইস্কাটনের বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

আমু বলেন, ‘১৪ দলীয় জোট আওয়ামী লীগের শরিক দল। আমাদের যে যাই বলুক নৌকার বাহিরে নই আমরা। এ নিয়ে এখন মন্তব্য করতে চাই না।

বৈঠকে অংশ নেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরিন আখতার।

জোটের সমন্বয়ক বলেন, ‘আজ ১৪ দলের কয়েকজন নেতার সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে বৈঠক হয়েছে। শরিকদের মধ্যে যারা যোগ্য তাদের মধ্যে আসন বন্টন করা হবে।’

বৈঠক শেষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘আসন ভাগাভাগির বিষয়টা যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা নিষ্পত্তি করবে। শেখ হাসিনা গতকাল বৈঠকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন, জোট আছে, জোট একসঙ্গে নির্বাচন করবে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page