October 17, 2026, 8:05 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

জোরপূর্বক উদ্বাস্তু করার বিরোধিতা করে চীন বললো গাজা উপত্যকা ফিলিস্তিনিদের 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  চীন সরকার জোর দিয়ে বলেছে, অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকা ফিলিস্তিনিদের এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। গাজার জনগণকে জোরপূর্বক সেখান থেকে উচ্ছেদ করার বিরোধী বলেও চীন সরকার সুস্পষ্টভাবে জানিয়েছে।

গতকাল (বুধবার) প্রেস ব্রিফিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এসব কথা বলেন।

গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন ফিলিস্তিনিদের গাজায় ফেরার কোন অধিকার নেই এবং তার সরকার গাজা দখলের পরিকল্পনা করছে। গত সোমবার তিনি এক সাক্ষাৎকার জানান, গাজায় তিনি ভবিষ্যতের জন্য আবাসন গড়ে তুলতে চান।

ফক্স নিউজকে দেয়া ওই সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমি গাজার মালিকানা নেব এবং পরিকল্পনা মতো গাজার বাইরে ফিলিস্তিনিদের ছয়টি জায়গায় বসবাসের সুযোগ দেয়া হবে।

তবে ট্রাম্পের এই বক্তব্যকে আরব বিশ্ব এবং আন্তর্জাতিক সম্প্রদায় প্রত্যাখ্যান করেছে। চীনও ট্রাম্পের পরিকল্পনার সুস্পষ্ট বিরোধিতা করল।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page