October 9, 2026, 10:44 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি খাত নিয়ে আলোচনা করতে রাশিয়ান গ্যাসপ্রমের প্রধান নির্বাহী এখন ইরানে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের জ্বালানি খাতের বড় প্রজেক্টগুলোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করতে রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত জ্বালানি কোম্পানি গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি মিলার ইরান সফরে এসেছেন। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে প্রবেশ করেই ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শুরু করেন।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম এ খবর জানিয়ে বলেছে, ইরানের তেল ও গ্যাস খাতের প্রজেক্টগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতার একটি রোডম্যাপ প্রস্তুত করতে মিলার তেহরান সফরে এসেছেন। সফরে গ্যাসপ্রমের প্রধান নির্বাহী কর্মকর্তা ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওউজি বা তার কোনো সিনিয়র ডেপুটির সঙ্গে কথা বলবেন।

তেহরানের উদ্দেশ্যে মস্কো ত্যাগের আগে মিলার রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালির সঙ্গে সাক্ষাৎ করেন।

ইরানের তেল ও গ্যাস খাতে সহযোগিতার জন্য গ্যাসপ্রম গত বছর ইরানের রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল কোম্পানি এনআইওসি’র সঙ্গে ৪০ বিলিয়ন ডলারের সমঝোতা স্মারক সই করে। ইরানের তেল মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সমঝোতা স্মারক অনুযায়ী গ্যাসপ্রম ইরানের ছয়টি তেল ও দু’টি গ্যাস ক্ষেত্র উন্নয়নে কাজ করবে। এছাড়া, রাশিয়ার সঙ্গে জ্বালানি বিনিময় চুক্তি অনুযায়ী ইরান নিজের ভূমির উপর দিয়ে রাশিয়ার গ্যাস রপ্তানি করার অনুমতি প্রদান করবে।

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page