June 22, 2026, 10:35 am
শিরোনামঃ
আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ব্যাংক ঋণ নেওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসতে চায় সরকার : অর্থমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলে মিলবে পুরস্কার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশজুড়ে জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। অবৈধভাবে তেল মজুতের সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতাকে পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সরবরাহ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতিটি জেলায় ‘ভিজিল্যান্স টিম’ গঠন করা হবে। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এসব টিম ডিপো, পেট্রোল পাম্প থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত জ্বালানি তেলের সরবরাহ ও বিতরণ কার্যক্রম তদারকি করবে।

এদিকে বাজার স্থিতিশীল রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদার করা হচ্ছে। অবৈধভাবে জ্বালানি তেল মজুতকারীদের বিরুদ্ধে জেল-জরিমানাসহ কঠোর শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এছাড়া, নির্ভরযোগ্য তথ্য দিয়ে অবৈধ মজুতদারি রোধে সহায়তা করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুরস্কৃত করা হবে বলেও নিশ্চিত করেছে মন্ত্রণালয়।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page