September 12, 2026, 9:14 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

জ্বালানি সরবরাহ কোমাতে সৌদির প্রিন্স সালমানের সাথে পুতিনের ফোনালাপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে আলাপ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় বুধবার (৬ সেপ্টেম্বর) ক্রেমলিনের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। সাম্প্রতিক সময়ে জ্বালানি সরবরাহ কমিয়ে আনার বিষয়ে দুদেশের চুক্তি এবং তেলের বাজারের স্থিতিশীলতা নিয়ে কথা বলেছেন তারা।

তেল উৎপাদনে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব এবং রাশিয়া। মঙ্গলবার দুই দেশের নেতা স্বেচ্ছায় চলতি বছরের শেষের দিকে তেলের সরবরাহ হ্রাসের ঘোষণা দিয়েছেন।

রাশিয়া প্রতিদিন তেল রপ্তানি তিন লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্ত নিচ্ছে। অন্যদিকে সৌদি আরব তাদের তেলের উৎপাদন ১০ লাখ ব্যারেল কমিয়ে আনবে বলে জানিয়েছে।

ক্রেমলিন জানিয়েছে, নেতৃস্থানীয় তেল উত্পাদনকারী দেশগুলোর সংগঠন ওপেক প্লাস গ্রুপের কাঠামোর আওতায় দেশগুলোর পারস্পরিক সম্পর্ক নিয়ে তারা বেশ সন্তুষ্ট।

দুই নেতার ফোনালাপের বিষয়ে ক্রেমলিন জানিয়েছে, তেলের উৎপাদন কমানোর বিষয়ে বিভিন্ন চুক্তি, পণ্যের সরবরাহ সীমিত করার প্রতিশ্রুতির বিষয়ে একমত হয়েছেন তারা। এতে করে বিশ্বব্যাপী তেলের বাজারের স্থিতিশীলতা নিশ্চিত করা সম্ভব হবে।

এদিকে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বেড়েছে। বুধবার (৬ সেপ্টেম্বর) এশিয়ার বাণিজ্যে এই বৃদ্ধি দেখা গেছে। এর আগের সেশনে তেলের দাম বাড়ে এক শতাংশের বেশি।

বুধবার সকালের দিকে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৪ সেন্ট বেড়ে ৯০ দশমিক ১৮ ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ব্যারেলপ্রতি ১২ সেন্ট বেড়ে ৮৬ দশমিক ৮১ শতাংশে দাঁড়ায়।

বিনিয়োগকারীরা মনে করেছিল সৌদি আরব ও রাশিয়া অক্টোবরে তেলের উৎপাদন কমাতে পারে। কনসালটেন্সি রিস্টাড এনার্জির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জর্জ লিওন বলেন, তেলের উৎপাদন কমানোর পদক্ষেপে চাপে পড়ে তেলের বাজার। ফলাফল একটাই তা হলো দাম বেড়ে যাওয়া।

তিনি বলেন, পশ্চিমা দেশে মূল্যস্ফীতি ও অর্থনৈতিক নীতিতে এই কাটছাঁটের প্রভাব পড়বে তার পূর্বাভাস দেওয়া কঠিন। তবে মূল্যস্ফীতি কমাতে আরও কঠোর আর্থিক নীতি বাস্তবায়ন করতে পারে যুক্তরাষ্ট্র।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page