October 10, 2026, 9:27 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

জ্বালানী তেল সহযোগিতা বাড়াতে ইরান ও ভেনিজুয়েলার সমঝোতা স্মারক সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে তেল খাতে সহযোগিতা বাড়ানোর জন্য দুপক্ষ একটি সমঝোতা স্মারক বা এমওইউ সই করেছে। ইরানের তেল মন্ত্রণালয়ের নিউজ সার্ভিস শানা এই তথ্য জানিয়েছে।

ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ঔজি এবং ভেনিজুয়েলার তেলমন্ত্রী পেড্রো টেলেশিয়া রাজধানী কারাকাসে এই সমঝোতা স্মারকে সই করেন। এ সময়ে সেখানে উপস্থিত ছিলেন ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডিলসি রদ্রিগেজ।
ইরান এবং ভেনিজুয়েলার মধ্যে কয়েকটি যৌথ জালানি প্রকল্প গ্রহণ ও উদ্বোধনের জন্য চলতি সপ্তাহের শুরুর দিক থেকে ইরানের তেলমন্ত্রী ভেনিজুয়েলা সফর করেছেন। শানা জানিয়েছে, যে সমঝোতা স্মারক সই হয়েছে তার আওতায় তেল এবং গ্যাসক্ষেত্রের উন্নয়ন, তেল শোধনাগারগুলোর সংস্কার এবং কয়েকটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণ ও তেল কূপ খনন করা হবে।
শানা বলেছে, সমঝোতা স্মারকের আওতায় যে সমস্ত প্রকল্প হাতে নেয়া হয়েছে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। ভেনিজুয়েলার তেল খাতের উন্নয়ন এবং সংস্কারে যে সমস্ত প্রযুক্তিগত ও ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রয়োজন হবে সেগুলো দিয়েও সহযোগিতা করতে ইরান সম্মত হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page