September 9, 2026, 6:48 pm
শিরোনামঃ
মাগুরার হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব অপারেটর নিয়োগসহ নানা অভিযোগ যশোরে কুইন্স হাসপাতালের সামনে অচেতন অবস্থায় পাওয়া যুবকের মৃত্যু পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ধান কাটার ‘কামলা’ সম্বোধন করে কথা বলাকে কেন্দ্র করে শ্যামল চন্দ্র মালী (৫০) নামের এক দিনমজুরকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের কাশিড়া গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় স্থানীয় লোকজন অভিযুক্ত হাসান আলীকে (৩৫) আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতেই নিহত ব্যক্তির ছোট ভাই পরিমল চন্দ্র মালী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। আজ সকালে ওই মামলায় হাসান আলীকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

 

নিহত শ্যামল চন্দ্র ওই এলাকার মৃত বীরেন মালির ছেলে। এদিকে অভিযুক্ত হাসান আলী একই ইউনিয়নের পার্শ্ববর্তী ঢেকুঞ্চা বাউস্তা গ্রামের বুদা মিয়ার ছেলে।

 

জানা যায়, শ্যামল চন্দ্রের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে আছে।

 

অপরদিকে স্থানীয়রা জানান, অভিযুক্ত হাসান আলী ভবঘুরে প্রকৃতির ও মাদকাসক্ত।

 

পুলিশ ও নিহত ব্যক্তির স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বিকেলে শ্যামল কাশিড়া হাটে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পথে কাশিড়া সড়কে হাসান আলীর সঙ্গে তার দেখা হয়। এ সময় শ্যামল গ্রামের হাসানকে ‘কামলা’ সম্বোধন করে তার সঙ্গে গ্রামের একজনের জমির ধান কাটার কথা বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ক্ষিপ্ত হয়ে শ্যামলকে গাছের ডাল দিয়ে মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন ও স্বজনেরা উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তাকে।

 

ঘটনার পর অভিযুক্ত হাসান পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নিহতের ভাতিজা সুশান্ত চন্দ্র মালী প্রায় এক কিলোমিটার ধাওয়া করে তাকে আটক করেন। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

 

এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, নিহতের মরদেহ জরুরি বিভাগের সামনে রাখা আছে। সেখানে স্ত্রী দীপালী মালীসহ স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।

 

দীপালী মালী বলেন, ‘আমার স্বামীকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই। আমার ছেলে-মেয়েরা আজ এতিম হয়ে গেল।’

আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহজাবিন আক্তার বলেন, শ্যামল চন্দ্র মালীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল। নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। মস্তিষ্কে গুরুতর আঘাতের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) মোমিনুল ইসলাম বলেন, এ ঘটনায় অভিযুক্ত হাসান আলীকে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page