October 7, 2026, 8:23 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

জয়পুরহাটে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  জয়পুরহাটে ‘জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শীর্ষক স্লোগান নিয়ে জেলায় আজ ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গনে দুই দিনব্যাপী এ মেলা উদ্বোধন করেন জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।

এ সময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক মাহাবুব-উল-আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক ও সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ উপস্থিত ছিলেন।

অতিথিরা মেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত নিজস্ব ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন করেন।



Our Like Page