October 13, 2026, 5:28 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)-এ বিভিন্ন প্রতিষ্ঠানের দান-অনুদান সংক্রান্ত তথ্য চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে একটি চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার দেওয়া এ চিঠি সম্পর্কে আজ দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) মো. আকতারুল ইসলাম জানান, চিঠিতে সময়ের সীমাবদ্ধতার কথা উল্লেখ করে আজ সোমবারের মধ্যে এনবিআরের কাছে এ সংক্রান্ত তথ্য দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের অর্থ অনিয়মের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে। পাশাপাশি, সিআরআই ট্রাস্টি সজিব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের আরও কয়েকজন সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের অপব্যবহারের অভিযোগ উঠেছে।

চিঠিতে দুদক উল্লেখ করা হয়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র আইনানুগভাবে জব্দ করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।

এই অভিযোগের অনুসন্ধানে সাত সদস্য বিশিষ্ট একটি টিম গঠন করেছে দুদক। অনুসন্ধান টিমের নেতৃত্বে রয়েছেন উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া, মুবাশ্বিরা আতিয়া তমা, এস এম রাশেদুল হাসান, এ কে এম মুর্তুজা আলী সাগর, মোহাম্মদ মনিরুল ইসলাম এবং উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page