March 21, 2026, 9:54 pm
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে অস্ত্র-মাদকসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝালকাঠির নলছিটিতে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নলছিটি থানার ওসি আরিফুল আলম।

এর আগে বুধবার দিবাগত রাতে সেনাবাহিনীর নলছিটি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তানভীর, সেকেন্ড ইন কমান্ড ক্যাপ্টেন সাইয়ার ও লেফটেন্যান্ট সৌরভের নেতৃত্বে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- উপজেলার পৌর এলাকার গৌরিপাশা গ্রামের আনসার মল্লিকের ছেলে গিয়াস মল্লিক (৩৫), একই এলাকার সোবহান আকনের ছেলে সোহরাব আকন (৩৫)। এদের মধ্যে গিয়াস মল্লিক পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব এবং সোহরাব আকন ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বুধবার রাতে সুনির্দিষ্ট তথ্যে ভিত্তিতে উপজেলার পৌর এলাকার অনুরাগ গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪২ পিচ ইয়াবা ট্যাবলেট, ৬০০ গ্রাম গাঁজা, ইয়াবা সেবনের সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। অভিযান শেষে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাদের নলছিটি থানায় সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ওসি আরিফুল আলম বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের থানায় হস্তান্তর করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে স্বেচ্ছাসেবক দলের পৌর কমিটির সদস্যসচিব সোহেল খান বলেন, ব্যক্তির দায় দল নেবে না। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জেলা স্বেচ্ছাসেবক দল যে সিদ্ধান্ত দেবে সেটা আমরা কার্যকর করবো।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page