October 10, 2026, 5:42 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

দায়িত্বের এক মাসে সরকারের কর্মকাণ্ড জনগণের সামনে দৃশ্যমান : পানিসম্পদ মন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে পানি সম্পদ মন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র যুগ্ম-মহাসচিব মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকার গঠন করার পর এক মাস পার হয়েছে। সরকারের সকল কর্মকাণ্ড দেশবাসীর সামনে দৃশ্যমান রয়েছে এবং সেটাই ধরে রাখা হবে।

তিনি বলেন, সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে, এখন পর্যন্ত দেশের মানুষ যেভাবে সহযোগিতা করছেন ও আন্তরিকতা দেখাচ্ছেন, সেই ধারাবাহিতা থাকতে হবে। পাশাপাশি সরকারের আন্তরিকতারও অভাব নেই। সে অনুযায়ী কাজ করা হচ্ছে।

আজ শনিবার সকাল ৭টায় লক্ষ্মীপুর সোনামিয়া ঈদগা মাঠে ঈদ-উল-ফিতরের নামাজ শেষে তিনি এ কথা বলেন ।

শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি আরও বলেন, এ দেশের জনগণ ও দেশবাসী সবাইকে নিয়ে সুন্দরভাবে যেন আগামী দিনটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারি, সেটাই প্রত্যাশা করি।

তিনি আরও বলেন, সবার সহযোগিতা ও আন্তরিকতা নিয়ে সুন্দর বাংলাদেশ গড়ে তোলা হবে।

সবাই মিলে গড়ে তুলবে নতুন বাংলাদেশ এমনটাই আশা করেন মন্ত্রী।

নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান, বাংলাদেশে ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা বিএনপি’র সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক রশিদুল হাসান লিংকন।

এছাড়া জেলার সকল মসজিদে উৎসবমুখর পরিবেশে ঈদ-উল-ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তবে বৃষ্টি থাকায় বেশিরভাগ মসজিদে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page