October 18, 2026, 1:19 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

যশোরে কুরআন অবমাননার অভিযোগে যুবক আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের বাঘারপাড়ায় পবিত্র কুরআন শরীফের পাতা ছিঁড়ে অবমাননার অভিযোগে সালমুন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যায় বাঘারপাড়া উপজেলার আগদোহাকুলা গ্রামে এমন ঘটনা ঘটে।

আটক সালমুন ওই গ্রামের দবির আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালমুন আগদোহাকুলা গ্রামের সরদারবাড়ি জামে মসজিদ থেকে কুরআন শরীফ নিয়ে সেটির পাতা ছিঁড়ে পাশের আব্দুল মান্নান নামে এক ব্যক্তির পুকুরে ফেলে দেয়।

সেই সময় প্রতিবেশী রনি (২০) ঘটনাটি ভিডিও করে স্থানীয়দের জানালে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। জুমার নামাজ শেষে মুসল্লিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের সামনে গিয়ে অবস্থান নেন এবং দোষীর শাস্তির দাবি জানান।

খবর পেয়ে বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায় এবং অভিযুক্ত সালমুনকে তার বাড়ি থেকে আটক করেন।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, কুরআন অবমাননার বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আটক সালমুনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শনিবার তাকে আদালতে সোপর্দ করা হবে

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page