October 9, 2026, 7:00 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে কাঁচা মরিচের কেজি ৭০০ টাকা !

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝালকাঠিতে লাগামহীনভাবে বাড়ছে কাঁচা মরিচের দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। জেলার বিভিন্ন বাজারে ঈদের দিন প্রতি কেজি কাঁচামরিচ ৭০০ টাকায় বিক্রি হয়েছে, যা একদিন আগেও ৩০০ থেকে ৪০০ টাকা ছিল।

বৃহস্পতিবার (২৯ জুন) ঝালকাঠি শহরের বাজারগুলো ঘুরে এ চিত্র দেখা যায়।

বেশ কিছুদিন ধরেই লাগামহীন দেশের কাঁচা মরিচের বাজার। এতে বাজার নিয়ন্ত্রণে গত ২৫ জুন সরকার কাঁচা মরিচ আমদানির অনুমতি দেয়। তবুও কমছে না মরিচের দাম।

এবার বরিশালের ঝালকাঠিতে কাঁচা মরিচ প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। যা ক্রয়সীমার একেবারেই বাইরে বলে দাবি ক্রেতাদের। তারা বলেন, ঈদকে ঘিরে সিন্ডিকেটের দৌরাত্ম্যে এই অবস্থা।

বিক্রেতাদের ভাষ্য, ঈদের বাজারে পাইকারি ক্রয়মূল্য বেশি পড়ায় খুচরা বাজারে দাম বেড়ে গেছে। তবে সাধারণ ক্রেতারা বলছেন, ঈদকে ঘিরে এটি সিন্ডিকেটের দৌরাত্ম্য।

কাঁচাবাজার করতে আসা আকবর হোসেন বলেন, রান্নায় কাঁচামরিচ না হলেই নয়ম, কিন্তু বাজারে এসে  ৭০ টাকায় ১০০ গ্রাম কিনলাম।

আক্তারে খান নামের এক ক্রেতা বলেন, ৭০০ টাকা মরিচের কেজি এটা কোনোভাবেই মেনে নেয়া যায় না। ঈদকে ঘিরে স্থানীয় সিন্ডিকেটের কারণে এ অবস্থা।

এ প্রসঙ্গে ঝালকাঠি বড় বাজার কমিটির সহসভাপতি মো. কবির হাওলাদার গণমাধ্যমকে বলেন, ঈদের কারণেই পাইকারি বাজার চড়া। ৭০০ টাকা খুচর বেচলেও খুব বেশি লাভ থাকবে না।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page