October 14, 2026, 3:47 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   ঝালকাঠি জেলায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৫ বাস্তবায়নের লক্ষ্যে মৎস্যজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার সকাল সাড়ে দশটায় শহরের  কলাবাগান এলাকায় সুগন্ধা নদীর পাড়ে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
‎
সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আশরাফুর রহমান জেলেদের উদ্দেশ্যে বলেন, দেশের স্বার্থে আগামী ৭ দিন কেউ মাছ ধরতে যাবে না। আপনার পরিবার ও সন্তান নিশ্চয়ই চান না আপনি জেলে যান। দেশের স্বার্থে ইলিশ রক্ষায় আমরা এবার বেশ সিরিয়াস। পৃথিবীর ৮০ শতাংশ ইলিশ উৎপাদন হয় আমাদের দেশে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মো. আবদুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, মৎস্য অধিদপ্তর বরিশালের সিনিয়র সহকারী পরিচালক মো. আনিসুজ্জামান এবং প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. আল-আমিন তালুকদার।
‎
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল। মতবিনিময় সভায় ওই এলাকার শতাধিক মৎস্যজীবী উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page