October 9, 2026, 2:01 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গৃহবধূ নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলেয়া খাতুন (৫০) নামে অটোভ্যানযাত্রী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই নারীর শিশু কন্যা আহত হয়েছে। তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত ৭টার দিকে ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলেয়া খাতুন কালীগঞ্জ উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, সন্ধ্যার পরে আলেয়া খাতুন অটোভ্যানে করে কালীগঞ্জে যাচ্ছিলেন। পথে দুলালমুন্দিয়া এলাকায় পৌঁছালে ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে ওই নারী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই আহত ওই নারীর মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে।

তথ্য নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, স্বজনদের আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page