April 6, 2026, 9:09 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কালীগঞ্জে ১২ বিঘা পানের বরজ আগুনে পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পানের বরজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ১২ বিঘা জমির পান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৭ জন পানচাষী।

আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মোস্তবাপুর সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে পাশে পানের বরজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা কেউ জানে না। সকাল ১০টার দিকে আকস্মিক ভাবে একটি পানের বরজে আগুন লাগে। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। এতে ৭ জন চাষীর প্রায় ১২ বিঘার মত জমির পানের বরজ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক আমজেদ আলি বলেন, আমরা নিঃস্ব হয়ে গেছি। কীভাবে আগুন লেগেছে কেউ জানে না। আগুনে বরজ এমনভাবে পুড়েছে কোন কিছু অবশিষ্ট নেই। বরজে সব ধরন্ত পান ছিল।

এ বিষয়ে কালিগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রবিউল ইসলাম বলেন, আগুন ধরার সংবাদ শোনার পর ক্ষতিগ্রস্ত পানের বরজে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। আগুনে পানের বরজের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তদন্ত শুরু করেছি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page