April 10, 2026, 8:36 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরের রেজাউল পাঠানসহ তিনজনের অস্ত্র মামলায় ২৪ বছরের কারাদণ্ড

এম এ কবীর, ঝিনাইদহ :  ঝিনাইদহে অস্ত্র আইনের মামলায় তিন আসামির প্রত্যেককে ২৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রোববার (৩০ এপ্রিল) দুপুরে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দন্ড প্রাপ্তরা হলেন কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ার মৃত মোমিন পাঠানের ছেলে রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জের বাকুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের ছেলে  মিলন ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দপপুর গ্রামের মৃত নিয়ামত মল্লিকের ছেলে মধু মল্লিক। তাদের মধ্যে রেজাউল পলাতক।

রায়ের বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ জুন রাতে র‌্যাবের টহল দল জানতে পারে কোটচাঁদপুর উপজেলার আদর্শপাড়ায় রেজাউলের বাড়িতে অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাব। সেসময় ঘটনাস্থল থেকে রেজাউল, মিলন ও মধু মল্লিককে আটক করা হয়।

পরে তাদের দেহ ও বাড়িতে তল্লাশি করে একটি রিভলবার ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওইসময় কিছু ধারালো অস্ত্রও জব্দ করা হয়। পরে র‌্যাবের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় অস্ত্র আইনে মামলা করা হয়। পরে থানা পুলিশ তদন্ত শেষে ওই বছরের ১ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তারই পরিপ্রেক্ষিতে দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের অস্ত্র আইনের তিন ধারায় ১০ বছর, সাত বছর ও সাত বছর করে মোট ২৪ বছরের কারাদন্ড দেন। রেজাউল পলাতক থাকায় পুলিশের হাতে  গ্রেফতার কিংবা আদালতে আত্মসমর্পণের সময় থেকে তার দন্ড কার্যকর হবে।

রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর মো. ইসমাইল হোসেন বাদশা রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page