February 26, 2026, 9:54 am
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরের শিবির নেতার অস্ত্র মামলায় ২৪ বছর কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদপুরে অস্ত্র মামলায় আকরাম হোসেন নামের এক শিবির নেতার ২৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ প্রদান করেন।

দণ্ডিত আকরাম হোসেন উপজেলার এড়েন্দা গ্রামের আলম বিশ্বাসের ছেলে।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন জানান, ২০১৬ সালের ১১ জুলাই কোটচাঁদপুর উপজেলার দয়ারামপুর আলিম মাদরাসা থেকে জঙ্গি ও নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতির সময় একটি ওয়ান শুটার গান ও ১০ রাউন্ডগুলিসহ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড ছাত্র শিবিরের সেক্রেটারি আকরাম হোসেনকে আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই পুলিশের পক্ষ থেকে কোটচাঁদপুর থানায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে মামলা করা হয়। পরের মাসে পুলিশ আদালতে চারজনকে অভিযুক্ত করে চার্জশীট দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ওই মামলায় তিনটি ধারায় আকরাম হোসেনকে ২৪ বছরের কারাদণ্ড দেন। বাকি আসামিদের বেকসুর খালাস দেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page