October 9, 2026, 10:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝিনাইদহের কোটচাঁদপুরে রেললাইনের ওপর বিকল হওয়া ট্রাক্টরে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালক ভোলা মিয়া (৩৫) চুয়াডাঙ্গার দর্শনা থানার গয়েরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ট্রাক্টরটি দুমড়ে মুচড়ে গেছে।

শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টার দিকে ঝিনাইদহের কোটচাঁদপুরের সাবদারপুর রেলস্টেশনের অদূরে সোয়াদি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১২ টার দিকে সোয়াদী গ্রাম থেকে ট্রাক্টর দিয়ে চালানো ট্রলি মাটি বহন করছিল। ট্রলিটি রেললাইন ক্রস করার সময় বিকল হয়ে পড়ে।

এসময় ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ট্রাক্টরটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে ট্রাক্টর চালক নিহত হন।

কোটচাঁদপুর থানার ওসি কবির হোসেন মাতব্বর বাসসকে বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। ঘটনাটি রেলওয়ে পুলিশের এখতিয়ারাধীন। লাশ উদ্ধার ও দুর্ঘটনার শিকার

ট্রাক্টরটি রেলওয়ে পুলিশ উদ্ধার করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার পারিবারিক পরিচয় জানা যায়নি।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page