April 6, 2026, 7:34 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দু’জন নিহত

এম কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহের কোটচাঁদপুরে মোটরসাইকেল দূর্ঘটনায়  দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে কোটচাঁদপুর – সাফদারপুর সড়কের ডাকাত তলা নামক স্থানে মহেশপুর উপজেলার আজমপুরের সলেমানের ছেলে শফিকুল ইসলাম (২০) ঘটনা স্থলে নিহত হয়। মোটরসাইকেলে থাকা অপর একজন লোকমান হোসেনের ছেলে হাবিব (২৩) আহত হয় ।

স্থানীয়রা জানান,দুপুরে বলুহর ডাকাত তলা নামক স্থানে ব্যাটারী চালিত পাখি ভ্যান ও মোটরসাইকেল রাস্তার পাশে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে দ্রুতগামী ট্রাকে তাদের চাপা দিয়ে পালিয়ে গেছে। দুই জন রাস্তার উপর রক্তাক্ত জখম অবস্থায় পড়ে ছিল। মাথা, মুখমন্ডল ও ঘাড় রক্তাক্ত জখম হলে পথচারীরা দ্রুত তাদের উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক গোলাম মাহবুব জানান, বেলা ১ টা ৪৫ মিনিটে লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের জোবায়ের হোসেন দুই জন কে নিয়ে আসেন হাসপাতালে। হাসপাতালে আসার পূর্বেই শফিকুলের মৃত্যু হয়েছে। আমরা শফিকুলের মৃত্যু অবস্থায় পেয়েছি। হাবিব নামে অপর একজন কে আহত পেয়েছি তার অবস্থা গুরুতর হওয়ার কারণে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছি।

কোটচাঁদপুর থানার থানার পিএসসি আলামিন হোসেন বলেন, ওই ঘটনায় একজন মারা গেছেন। আর অন্যজন গুরুতর আহত ছিল। তাকে স্বজনরা যশোর হাসপাতালে নিয়ে গেছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। আর মৃত দেহ কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তিনি বলেন, দূর্ঘটনায় পতিত ভ্যান আর মটর সাইকেল উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আহত হাবিব (২৩) ও হাসপাতালে নেয়ার পথে মারা যান।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page