November 21, 2026, 6:45 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরি দেওয়ার নামে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ ঝিনাইদহের মহেশপুরে প্রাইভেটকারসহ ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ ; ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে জমি নিয়ে বিরোধে বাবার মরদেহ দাফনে বাধা ; ১৮ ঘণ্টা পর দাফন মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত যশোরের শার্শায় সাড়ে ১২শ’ গ্রাম গাঁজাসহ যুবক আটক যশোরে সন্ত্রাসবিরোধী আইনে ২ জন আটক যশোরের শার্শায় কৃষক লীগ নেতা জাকির আটক যশোরে টানা ৩২ ঘন্টার বৃষ্টিতে কৃষকের স্বপ্ন পানির নিচে মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের প্রবীণ সাংবাদিক আমিনুর রহমান টুকু আর নেই

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহ প্রেসক্লাবের সাবেক সভাপতি ,ঝিনাইদহ থেকে প্রকাশিত প্রথম দৈনিক পত্রিকা ‘দৈনিক ঝিনাইদহের’ সম্পাদক, বার্তা সংস্থা ইউএনবি’র জেলা প্রতিনিধি, মানবাধিকার কর্মী, আমেনা খাতুন কলেজের (অবঃ) অধ্যক্ষ আমিনুর রহমান টুকু আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

সোমবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার আল-মানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী ও চার পুত্র সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৪ আগস্ট তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হন। তাকে দ্রুত ঢাকার আল-মানার হাসপাতালে ভর্তি করা্ হয়। চিকিৎসাধীন থাকার আট দিন পর তিনি ইন্তেকাল করেন।

জানাগেছে সোমবার রাতে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে নারিকেল বাড়িয়া আমেনা খাতুন কলেজ মাঠে,দ্বিতীয় জানাজা ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হবে।

মরহুম আমিনুর রহমান টুকু ঝিনাইদহ শহরের বিভিন্ন সামাজিক এবং স্বেচ্ছসেবী সংগঠনের সাথে কাজ করেছেন। তিনি অসহায় মানুষের পাশে থেকে মানবাধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় তিনি ছিলেন অনুকরণীয়।

তার মৃতু্্যতে ঝিনাইদহের সাংবাদিক, রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও সুশীল সমাজের মাঝে শোকের ছায়া নেমে আসে।

এদিকে সর্বজন শ্রদ্ধেয় গুণিজন আমিনুর রহমান টুকুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান, ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আবুবকর মোঃ আলী আজম, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর, সাধারণ সম্পাদক মাজেদ রেজা বাধন, মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, ঝিনাইদহের বিশিষ্ট শিক্ষাবীদ এন এম শাহ জালাল, বাবলু কুন্ডু প্রমূখ।

আজকের বাংলা তারিখ

  • ২২শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১১ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page