October 17, 2026, 12:11 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের বিষয়খালীতে সার মজুতের দায়ে ডিলারের জরিমানা

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকায় অবৈধভাবে সার মজুত রাখার দায়ে বিএডিসি’র এক সার ডিলারকে আজ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে মজুতকৃত ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে বিক্রি করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বিষয়খালী বাজার এলাকার মেসার্স সৌভিক এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে প্রতিষ্ঠানটিকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অবৈধভাবে মজুত রাখা ৩০ বস্তা টিএসপি সার সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে বিক্রি করা হয়। সার বিক্রি ও জরিমানাসহ মোট ৫০ হাজার ৫শ’ টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।

অভিযানের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মাসুদ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদ রানা বাসস’কে বলেন, কৃষকদের জন্য বরাদ্দকৃত সার অবৈধভাবে মজুত করে রাখা বা কৃত্রিম সংকট তৈরির কোনো সুযোগ নেই। সরকার নির্ধারিত মূল্যে কৃষকের কাছে সার পৌঁছে দিতে নিয়মিতভাবে বাজার ও ডিলারদের কার্যক্রম তদারকি করা হচ্ছে। অনিয়ম পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page