March 27, 2026, 2:11 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মমহেশপুরের ভৈরবায় সড়ক দুর্ঘটনায় শিক্ষক নিহত ; আহত- ১

স্টাফ রিপোর্টার : অফিসের কাজ শেষ করে সিএনজি যোগে বাড়ী যাওয়ার সময় সিএনজি ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে শিক্ষক  নজিবুর রহমান (৫৬) নিহত হয়েছে। এ সময় গুরুতর ভাবে আহত হয়েছে ইমরাম হোসেন (২৭) নামের এক ব্যাক্তি। আহত ইমরাম হোসেনকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

এ ঘটনাটি ঘটেছে আজ ৩১ জুলাই সোমবার বিকাল ৪টার দিকে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভৈরবা তেল পাম্পের সামনে।

এলাকাবাসী জানান, সোমবার বিকাল ৪টার দিকে মহেশপুর ছেড়ে যাওয়া  সিএনজির সাথে ভৈরবা থেকে ছেড়ে আসা লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষ হয় ভৈরবা তেল পাম্পের সামনে।

সিএনজি ও লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষে মহেশপুর উপজেলার লালপুর গ্রামের হোসেন মন্ডলের ছেলে ও ভাষানপোতা-আমিননগর দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার নজিবুর রহমান মারা যায়। এসময় গুরুতর ভাবে আহত হয়েছে একই উপজেলার সামন্তা কটিপাড়ার আজিবর রহমানের ছেলে ইমরান হোসেন।

মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডাঃ মাহামুদা নার্গিস জানান, আহত ইমরান হোসেনের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) খন্দকার শামীম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত কওে জানান, নিহত শিক্ষক নজিবুর রহমানের লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে প্রেরন করা হচ্ছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page