October 9, 2026, 7:55 am
শিরোনামঃ
যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ মাগুরায় দীর্ঘ ১৪ বছর জাল সনদপত্র ও বয়স কমিয়ে সরকারি চাকরির অভিযোগ জঙ্গল সলিমপুরের পাশে পুলিশ একাডেমি ও কারাগার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ১২ ডিসেম্বরের আগেই গঙ্গা চুক্তি করতে চায় বাংলাদেশ : পানিসম্পদ মন্ত্রী মৌলভীবাজারে এক হালি কমলা ৫০ হাজার টাকায় বিক্রি নোয়াখালীতে নিখোঁজের একদিন পর ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার  লেবাননের হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার দিলো ইরান সৌদি ড্রোন ভূপাতিত করার দাবি ইয়েমেন হুথিদের পাকিস্তানি সেনারা সৌদি আরবে অবস্থান করছেন : পাকিস্তান সেনাবাহিনী
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরসহ সকল পল্লী বিদ্যুৎ অফিসগুলো দালাল মুক্ত করার দাবি ল্যাইন্সেসধারী ইলেকট্রিশিয়ানদের

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরসহ জেলার সকল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন অফিসগুলোকে দালালমুক্ত করার দাবি জানিয়েছেন লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা।

ঝিনাইদহ জেলার ছয়টি উপজেলার লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সব অফিস থেকে দালাল উচ্ছেদের দাবিতে ইতোমধ্যে আন্দোলন শুরু করেছেন। তাদের অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে দালালরা অবাধে অফিসে যাতায়াত করছে এবং টাকার বিনিময়ে অবৈধভাবে বিসি লাইসেন্স তৈরি করে তাদের বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।

লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদের দাবি, পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন সকল অফিস থেকে দালালদের স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে এবং শুধুমাত্র আরইবি অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানদেরই কাজ করার সুযোগ দিতে হবে।

এই দাবিতে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির সদর কার্যালয় ঘেরাও করে রাখেন বৈধ লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরা।

পরবর্তীতে ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ওমর আলী আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে তাদের দাবি মেনে নেওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, শুধুমাত্র আরইবি অনুমোদিত লাইসেন্সধারী ইলেকট্রিশিয়ানরাই পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন কাজে অংশ নিতে পারবেন। বিসি লাইসেন্সধারীরা কোনো ধরনের কাজ করতে পারবেন না। একই সঙ্গে কোনো অফিসে দালালদের প্রবেশ করতে দেওয়া হবে না বলেও তিনি জানান।

এ বিষয়ে মহেশপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান কমিটির সভাপতি তরিকুল আজিজ বিল্টু বলেন, “বিসি লাইসেন্স সম্পূর্ণভাবে বাতিল করা হলে আমরা আমাদের আন্দোলন প্রত্যাহার করব।”

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page