June 7, 2026, 9:37 am
শিরোনামঃ
হিন্দু-মুসলিম রাজনীতি কি কাউকে চাকরি দিয়েছে : ককরোচ পার্টি প্রধান ইরান শক্তিশালী ও অহংকারী তাই চুক্তিতে পৌঁছানো কঠিন হচ্ছে : ট্রাম্প ২,৪০০ কোটি ডলার ছাড় না দিলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নয় : খামেনির সামরিক উপদেষ্টা ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা সরকারদলীয় এমপিদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক   ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে সরকার : তথ্যমন্ত্রী শোকজের জবাব না পেলে আদ-দ্বীনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী তিন দিনের সফরে কাল রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা কালো টাকা বৈধ করার উদ্যোগ থেকে সরকারকে সরে আসার আহ্বান জানালো টিআইবি পে-স্কেল বাস্তবায়নের দাবিতে আলটিমেটাম চাকরিজীবীদের
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি কর্তৃক ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক

স্টাফ রিপের্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি কর্তৃক অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক ও ভারতীয় মাদক আটক হয়েছে।
২৩ জুলাই বুধবার বেলা ১১টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি’র অধীনস্থ বাঘাডাংগা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার বাঘাডাংগা গ্রামের বাজারের মধ্যে হতে নায়েক অখিল চন্দ্র হাজরা এর নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনকালে জামালপুর সদর উপজেলার তিরুথা গ্রামের ইয়াকুব আলীর পুত্র ছামিউল হক (৩৮) কে ও ১ জন নারী বাংলাদেশী নাগরিককে আটক করা হয়। আটককৃত ব্যাক্তিদের মহেশপুর থানায় সোপর্দ করা হলে থানা পুলিশ তাদেরকে মহেশপুর আদালতে সোপর্দ করে।

অন্যদিকে গত ২২ জুলাই মঙ্গলবার রাত ৮টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ উথলী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার মনোহরপুর গ্রামের মাঠের আমবাগানের ঝুপরীর মধ্যে হতে হাবিলদার মোঃ ফারুক হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৪০০ পিচ ভারতীয় ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

একই দিন ২২ জুলাই মঙ্গলবার রাত ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ মাধবখালী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ধোপাখালী গ্রামের মোঃ খোকনের আম বাগানের মধ্যে হতে নায়েক মোঃ আনোয়ার হোসেন এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঐ একই দিন ২২ জুলাই মঙ্গলবার বিকালে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ রাজাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার হালদারপাড়া গ্রামের মোঃ মনিরের আম বাগানের মধ্যে হতে হাবিলদার মোঃ আব্বাস আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।

ঐ একই দিন ২২ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধীনস্থ গয়েশপুর বিওপি’র দায়িত্বপূর্ণ গয়েশপুর উত্তরপাড়া মাঠের আমবাগানের মধ্যে হতে নায়েক মোঃ মামুন শরিফ এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে আসামীবিহীন ১৫ বোতল কীটনাশক (planofix 100ml) উদ্ধার করা হয়।

 

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page